• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গঠনের এই আট মাসে কোনও গুম হয়নি, কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা কোনও বেআইনি কাজ করিনি আর করবোও না। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ উপস্থিত ছিলেন। অনলাইন এডিটর ফোরামের উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের যে দাবি-দাওয়া আছে— নিবন্ধন এবং ক্রোড়পত্রের কথা বলেছেন, এটা খুবই যৌক্তিক। আমরা এটা নিয়ে কমিটি করার পর্যায়ে আছি। এটা রাতারাতি হয়ে যাবে না, কিছুটা সময় লাগবে। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেবো।’
অনলাইন গণমাধ্যমের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই সুযোগে যেন ইনিয়ে বিনিয়ে অনলাইন পোর্টালগুলোতে ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা না করা হয়।’ প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠনে কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা কিন্তু নিষিদ্ধ। দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করলাম অনেকে সে বিষয়টি উপেক্ষা করছেন। বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে।
এসময় সরকার নিবন্ধিত ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে এ খাতের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, অনুমোদন ছাড়া নিউজ পোর্টাল না দেয়া, নিবন্ধিত পোর্টালে সরকারি বিজ্ঞাপনের প্রজ্ঞাপন দেয়া, কেবল অনলাইনের জন্য নবায়ন ফি বন্ধ এবং অফিসের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category