• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস চট্টগ্রাম বন্দরে ফের ধর্মঘটের ডাক নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা : সুজন এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ গণভোটের ফলাফলের গ্রহণযোগ্যতায় প্রশ্ন তৈরি হতে পারে : সিপিডি রাজধানীতে নতুন করে শুরু কিউলেক্স মশার দাপট বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান ঐক্য সরকার নয়, একক জয়ে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব

চেন্নাইয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার নূর আহমেদ

প্রভাত রিপোর্ট / ১৩৩ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

আইপিএলের সবচেয়ে সফলতম দল তারা। ৫ বার শিরোপা জিতেছে। ১২ বার খেলেছে প্লে-অফ। চেন্নাই সুপার কিংসকে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল অনায়াসে বলা চলে। গেল আসরে মুস্তাফিজুর রহমান সেই দলে জায়গা পাওয়ার পর থেকেই ছিল আলাদা উন্মাদনা। মুস্তাফিজও চেন্নাই শিবিরকে নিরাশ করেননি।
বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছিলেন ২২ রান খরচায় ৪ উইকেট। মনে হতে পারে, এক বছর আগের সেই স্মৃতিকে উসকে দেয়ার কারণ কী হতে পারে। আসলে মুস্তাফিজ আইপিএলে নিজের সেই স্পেল দিয়েই যে রেকর্ড গড়েছিলেন, এক বছরের মাথায় গতকাল তা ভেঙেছেন চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদ। আইপিএলে ২০০৮ সাল থেকেই আছে চেন্নাই সুপার কিংস। মাঝে ২ বছরের নিষেধাজ্ঞা ছাড়া খেলেছে সব আসরেই। আর দলটির হয়ে যত বোলার খেলেছেন, তাদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার ছিল বাংলাদেশের মুস্তাফিজের। ২২ রানে নিয়েছিলেন চার উইকেট। গতকাল নূর আহমেদ তার চেন্নাই অভিষেকেও পেয়েছেন ৪ উইকেট। তবে রান খরচ করেছেন ১৮। স্পেল বিবেচনায় তাই মুস্তাফিজের ওপরেই থাকছেন নূর।
চেন্নাইয়ের হয়ে অভিষেকে সেরা বোলিং স্পেল : ১৮/৪ – নূর আহমেদ, প্রতিপক্ষ- মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৫) , ২২-৪ – মুস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪) ৩৬/৩ – রাজাবর্ধন হাঙ্গারগেকার, প্রতিপক্ষ – গুজরাট টাইটান্স (২০২৩)। নূর আহমেদ গতকাল শিকার করেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিঞ্জ এবং নামান ধীরের উইকেট। তার ওই স্পেলের সুবাদেই মাত্র ১৫৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ব্যাটিং। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচও হন নূর আহমেদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও