• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নিমাণের দাবি যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চেন্নাইয়ে মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আফগান স্পিনার নূর আহমেদ

প্রভাত রিপোর্ট / ১৮৬ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

আইপিএলের সবচেয়ে সফলতম দল তারা। ৫ বার শিরোপা জিতেছে। ১২ বার খেলেছে প্লে-অফ। চেন্নাই সুপার কিংসকে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল অনায়াসে বলা চলে। গেল আসরে মুস্তাফিজুর রহমান সেই দলে জায়গা পাওয়ার পর থেকেই ছিল আলাদা উন্মাদনা। মুস্তাফিজও চেন্নাই শিবিরকে নিরাশ করেননি।
বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচেই পেয়েছিলেন ২২ রান খরচায় ৪ উইকেট। মনে হতে পারে, এক বছর আগের সেই স্মৃতিকে উসকে দেয়ার কারণ কী হতে পারে। আসলে মুস্তাফিজ আইপিএলে নিজের সেই স্পেল দিয়েই যে রেকর্ড গড়েছিলেন, এক বছরের মাথায় গতকাল তা ভেঙেছেন চেন্নাইয়ের আফগান স্পিনার নূর আহমেদ। আইপিএলে ২০০৮ সাল থেকেই আছে চেন্নাই সুপার কিংস। মাঝে ২ বছরের নিষেধাজ্ঞা ছাড়া খেলেছে সব আসরেই। আর দলটির হয়ে যত বোলার খেলেছেন, তাদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগার ছিল বাংলাদেশের মুস্তাফিজের। ২২ রানে নিয়েছিলেন চার উইকেট। গতকাল নূর আহমেদ তার চেন্নাই অভিষেকেও পেয়েছেন ৪ উইকেট। তবে রান খরচ করেছেন ১৮। স্পেল বিবেচনায় তাই মুস্তাফিজের ওপরেই থাকছেন নূর।
চেন্নাইয়ের হয়ে অভিষেকে সেরা বোলিং স্পেল : ১৮/৪ – নূর আহমেদ, প্রতিপক্ষ- মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৫) , ২২-৪ – মুস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪) ৩৬/৩ – রাজাবর্ধন হাঙ্গারগেকার, প্রতিপক্ষ – গুজরাট টাইটান্স (২০২৩)। নূর আহমেদ গতকাল শিকার করেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রবিন মিঞ্জ এবং নামান ধীরের উইকেট। তার ওই স্পেলের সুবাদেই মাত্র ১৫৫ রানে শেষ হয় মুম্বাইয়ের ব্যাটিং। শেষ পর্যন্ত ম্যান অব দ্য ম্যাচও হন নূর আহমেদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও