• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

ভুয়া পেজ-আইডি নিয়ে বিড়ম্বনায় অপি করিম

প্রভাত রিপোর্ট / ১৬০ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পেজ-আইডি নিয়ে বিড়ম্বনায় পরেছেন দেশের প্রখ্যাত অভিনেত্রী অপি করিম। এ বিষয়ে নিয়ে অপি করিম তার ভেরিফায়েড আইডি থেকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। অভিনেত্রীর ভক্ত-অনুরাগী থেকে শুরু করে পাঠকদের জন্য হুবহু পোস্টটি তুলে ধরা হলো।
‘আমার জীবনযাপন নিয়ে আমার অনেক আরাম।আমার অনেক বন্ধু নেই, আমি অনেক হট্টগোল পছন্দ করি না পরিবার, কাজ, বই পড়া, ছবি আঁকা, গাছের যত্ন- আমার সারাদিন কেটে যায়।
বোন ভাই আত্মীয় স্বজনের বাইরে থাকার কারণে ফোন বিশেষ প্রয়োজনীয় জিনিস। গুরুত্বপূর্ণ কাজের জন্যও অনেক সময় ব্যবহার করতেই হয়। এর বাইরে আমার সাথে ফোন থাকে খুবই কম, হয় ব্যাগেই পড়ে থাকে নয়তো বাসায় ফোন রেখেই বাইরে বের হয়ে যাই! ফোনে তেমন ছবিও তোলা হয় না, সেলফির অভ্যাস নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিন্তু তাতে বিচরণ নেই বললেই চলে ! এমন কি আমি পারতপক্ষে মোবাইল ফোনে কোন কনটেন্ট দেখি না। আয়েশ করে টিভিতেই দেখি। আর হ্যাঁ, জ্যামে বসে শুনি you tube থেকে গল্প, চোখ বন্ধ করে। চোখের আরাম, মনেরও তাই মনে হয় সময় অনেকটাই বেঁচে যায় আমার এবং আমার তাতেই শান্তি। কিন্তু বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে কিছু মানুষ আমার নামে নানান অ্যাকাউন্ট/ পেইজ খুলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা যা লিখেন আমার হয়ে , আমি ওইভাবে কথা বলি না, লিখিও না। আমার লেখার সাথে আমার কাছের মানুষ আর অনেক ভক্ত পরিচিত, তাদেরকে আপনারা ওইগুলো ‘আমার কথা’ বলে বিশ্বাস করাতে পারবেন না।
আপনার যদি এতো ইচ্ছা থাকে লিখতে তাহলে নিজের নামে লিখতে বসুন, অন্যকে দিয়ে কেন আপনার মনের কথা বলাচ্ছেন। এতো কষ্ট করে লিখছেন, কৃতিত্ব আপনারই প্রাপ্য! মিথ্যার উপর ভর করে কারোর নাম দিয়ে লিখার যদি সাহস থাকে, তাহলে নিজের নাম দিয়ে লেখার সাহস দেখান!
আপনারা এত কষ্ট করে আমার নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে অনুগ্রহপূর্বক নিজেদের বিরত রাখুন! সময় নষ্ট করছেন ! তারচেয়ে চোখ বন্ধ করে গল্প শুনুন বা চোখ খুলে বই পড়ুন। প্রযুক্তির অনেক গুণ, ওটা ব্যবহার করি যথাযথভাবে। ভালো থাকি ভালো রাখি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও