• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে প্রাণঘাতী বছর ২০২৫: ইউএনএইচসিআর ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত আছে: প্রতিমন্ত্রী এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ

হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট

প্রভাত রিপোর্ট / ১৮ বার
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: শুরু হচ্ছে হজের ফ্লাইট। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে হজযাত্রীদের বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। ফ্লাইট শুরুর প্রাক্কালে হজক্যাম্পে আসতে শুরু করেছেন যাত্রীরা। তাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হজযাত্রীরা ক্যাম্পে এসে অবস্থান নেওয়া শুরু করেছেন। ইতোমধ্যেই হজক্যাম্পে যাত্রী ও স্বজনদের ভিড় বাড়তে শুরু করেছে।
এ সময় কথা হয় গাইবান্ধা জেলার পলাশবাড়ীর হজযাত্রী শামসুল হকের সঙ্গে। তিনি বলেন, আজ শুক্রবার সকালে তিনি হজক্যাম্পে এসেছেন। ক্যাম্পের সুযোগ সুবিধার সন্তুষ্টি জানিয়ে বলেন, শনিবার (১৮ এপ্রিল) তার ফ্লাইট। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
নোয়াখালীর সেনবাগ এলাকা থেকে আসা আরেক হজযাত্রী গোলাম মোস্তফা বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন ভালোভাবে গিয়ে হজ সম্পন্ন করে যেন ভালোভাবে ফিরতে পারি সেই দোয়া করবেন।’
জানা যায়, হজক্যাম্পেই সব হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সেই সঙ্গে সব ধরনের নিরাপত্তা তল্লাশি। ক্যাম্পেই সব প্রক্রিয়া শেষ করে এখান থেকেই বাসে চড়ে সোজা ফ্লাইটে উঠে যাবেন।
এদিকে হজযাত্রীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সঙ্গে পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বলেন,যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।
প্রসঙ্গত, শাহজালালে আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চলতি বছরের হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটির শাহজালাল ছাড়ার করার কথা রয়েছে। এদিন মোট ১৪টি ফ্লাইট রয়েছে; যার মধ্যে ছয়টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং চারটি সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস চারটি ফ্লাইট পরিচালনা করবে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করবেন; তাদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি মাধ্যম অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ করতে সৌদি যাবেন। আগামী ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। শেষ হবে জুলাই মাসের ১ তারিখে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও