• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেয়া হয়নি তিশার

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

‘নাটক, সিনেমার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, ১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। বিটিভির কাজ একটা নির্দিষ্ট সময় পর পর করতে হয়। তাদের নিজস্ব অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকে। তবে বিষয়টি মোটেও এমন না যে আমার কাছে প্রস্তাব আসেনি। কয়েকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু ব্যাটে–বলে মিলে নাই বলে করা সম্ভব হয়নি।’ বলছিলেন নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ বিরতির পর তাঁর বাংলাদেশ টেলিভিশনে ফেরার কথা তো শিরোনাম দেখেই বুঝে গেছেন। ছোটবেলা থেকে নাচ, গান, অভিনয়; সবই করেছেন তিশা। তবে পরের দিকে অভিনয়েই বেশি মনোযোগী হয়েছেন। ঈদে প্রথমবার বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দেখা যাবে তিশাকে, এই অনুষ্ঠানেই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। এই নাচের জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নিয়েছেন তিনি। গত রোববার ছিল শেষ দিনের মহড়া। সোমবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে স্টুডিও পর্বের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা রয়েছে তিশার। তিশা জানান, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ ও চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’—এই তিনটি গানের মেলোডিতে পারফর্ম করেছেন তিনি।
ঈদের বিশেষ ‘আনন্দমেলা’ উপস্থাপনা করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। তিশা ছাড়াও নাচের পরিবেশনায় আরও থাকবেন সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। একটি গানে পাওয়া যাবে সংগীতশিল্পী রুনা লায়লাকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও