• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী

প্রভাত রিপোর্ট / ২১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা : সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহ¯পতিবার থেকে শুরু হয়েছে। এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১জন, এসএসসি (ভোক) ও দাখিল (ভোক) ১৫টি কেন্দ্রে ৩ হাজার ১জন এবং দাখিলে ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬১৫ জন।
এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৬৬৭ জন, সাদুল্যাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৭৭জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮৫ জন ও ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৯জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও