• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

প্রভাত রিপোর্ট / ১১৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বর্ষবরণ উৎসবের আনন্দ ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন। ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্ষবরণ উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে জামদানি শাড়িতে ফটোশুট করতে দেখা যায়। শাড়িতে বেশ মানিয়েছে বলে নেটিজেনরা বলছেন। এদিকে ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশেন লিখেছেন, নববর্ষ মানেই আমার কাছে নতুন শাড়ি। জামদানি আমার পছন্দের বাংলা নববর্ষের প্রথম দিনে ঐতিহ্য কে একটু ছুঁয়ে থাকার ইচ্ছা। আনন্দে কাটুক প্রতিটি দিন উল্লেখ করে তিনি বলেন, সবাই কে আবারও নববর্ষের শুভেচ্ছা। আনন্দে কাটুক প্রতিটি দিন। কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীকে বর্ষবরণের শুভেচ্ছাও জানিয়েছেন।
প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে।
পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও