• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

কলকাতায় নিজের নতুন ব্র্যান্ড চালু করলেন আরিয়ান খান

প্রভাত রিপোর্ট / ২৪৫ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: নিজের ব্যাবসায়িক ব্র্যান্ডের নতুন পণ্য চালু করতে কলকাতায় আসেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার (২৬ এপ্রিল) ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের খেলা ছিল। সেদিন কলকাতার আইটিসি সোনার বাংলায় অনুষ্ঠিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে আরিয়ান খান চালু করেন নিজের নতুন ব্র্যান্ড।
জানা যায়, আইপিএলের খেলা দেখতে আগেও বহুবার ইডেনে তথা কলকাতায় আসেন আরিয়ান খান। তবে এবার তিনি আছেন নিজে ব্যাবসায়িক প্রচারে। বাবার মতো অভিনয়ে না এলেও বাবার মতোই পাকা ব্যবসায়ী ছেলে। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন আরিয়ান খান। সেই অনুষ্ঠানে ছেলের পাশে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শাহরুখ খান। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য চালু করেছেন তিনি। সেদিন আরিয়ানের সঙ্গে ছিলেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকজন খেলোয়াড় বা কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও