• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

বাগেরহাটে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে বিক্ষোভ

প্রভাত রিপোর্ট / ২৩৪ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাটে আন্তর্জাতিক নার্স দিবসেও উৎসবের আমেজ নেই। বরং দিবসটি বর্জন করে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির স্বীকৃতি দেওয়ার দাবিতে বাগেরহাটে রাস্তায় আন্দোলন করছেন নার্সরা। সোমবার (১২ মে) দুপুরে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নার্স ও মিডওয়াইফরা। বিক্ষোভ সমাবেশে শিহাবুল ইসলাম, রায়হান আলী, আঁখি ইসলাম, মনিরুজ্জামান, বায়জিদ ইসলাম, শংকরী বিশ্বাস, আসাদুল ইসলাম হৃদয় হালদার, রোজিনা, কুতুবউদ্দিন, রিপন কুমারসহ তিন শতাধিক সরকারি নার্সিং ইনস্টিটিউ, নারগিস মেমোরিয়ান ইনস্টিটিউ ও ইনটার্ন নার্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুতুবউদ্দিন বলেন, যেখানে এইচএসসি পাসের পরে তিন বছর পড়াশুনা করে জেনারেল এডুকেশনে স্নাতক পাস করছে। সেখানে আমরা এইচএসসি পাসের পর দীর্ঘ তিন বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা অর্জন করি। এটা এক ধরনের বৈষম্য। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক নার্স দিবসে আমরা আমাদের এই ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আঁখি ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জীবন রক্ষাকারী পেশায় নিয়োজিত, আমাদের শিক্ষার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। আমরা অবিলম্বে এই বৈষম্যের অবসান চাই।
মনিরুজ্জামান বলেন, স্নাতক সমমান না পাওয়ায় আমরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। সরকার যদি আমাদের এই দাবি মানে, তাহলে আমরা আরও বেশি উৎসাহিত হব এবং আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব।
শংকরী বিশ্বাস বলেন, আজ আন্তর্জাতিক নার্স দিবসে আমরা কোনো আনন্দ উৎসবে অংশ নেইনি। আমাদের কাছে এই দিনটি আজ প্রতিবাদ জানানোর দিন। আমরা আশা করি, সরকার আমাদের এই যৌক্তিক দাবি বিবেচনা করবে এবং দ্রুত এর সমাধান করবে। নার্সদের ন্যায্য স্বীকৃতি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়ন নয়, স্বাস্থ্যখাতের সার্বিক মান উন্নয়নেরও পূর্বশর্ত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও