• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত : ভোলায় স্পিকার

শাহরুখের প্রশংসা করে সালমানের সমালোচনায় কারিনা

প্রভাত রিপোর্ট / ১৮১ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

প্রভাত বিনোদন : অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত নাম করিনা কাপুর। শাহরুখ, সালমান ও আমির, বলিউডে তিন খানের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। এদের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানকে নিয়ে মুখ খুলেছেন ‘নবাব বেগম’। যেখানে দুজনের প্রশংসায় মাতলেও সালমানকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন অভিনেত্রী।
উমেশ জীভনানির সঙ্গে কথোপকথনে করিনাকে প্রশ্ন করা হয়, তিন খান সম্পর্কে তার মতামত কী? এই প্রশ্নে অকপট কারিনা বলেন, ‘শাহরুখের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না। আমি ওর প্রেমেই পড়ে যাই। আমি যদি তার সম্পর্কে বলতে শুরু করি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারব। অমিতাভ বচ্চন ও শাহরুখ এই দুই অভিনেতাই আমার খুব প্রিয়। শাহরুখের ‘পাশের বাড়ির ছেলে’ টাইপ ব্যক্তিত্বটাই তাকে আকর্ষণ করে বলে জানান কারিনা। আর আমির? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমিরও ভালো। হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং কিউএসকিউটি (কায়ামত সে কায়ামত তক) ছবিতে আমার আমিরকে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তিন খানদের মধ্যে যদি বাছতে বলেন, তাহলে আমি শাহরুখের ভক্ত।’ আর সালমানকে নিয়ে কী বলতে চান? এই প্রশ্নে কারিনার সাফ জবাব, ‘আমি মোটেও সালমানের ভক্ত নই। ওকে পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা। আমি এটা সালমানকে বলিও, সে সবকিছুকেই অতিরঞ্জিত করে তোলে।’ এদিকে াকরিনার এমন সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। বিশেষ করে সালমানের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর এমন মন্তব্য।
প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে অশোকা (২০০১), রা.ওয়ান (২০১১)-এর মতো ছবিতে অভিনয় করেছেন কারিনা। আবার আমিরের সঙ্গেও থ্রি ইডিয়টস (২০০৯), লাল সিং চাড্ডা (২০২২)র মতো ছবিতে কাজ করছেন তিনি। আর ‘ভাইজান’ সালমানের সঙ্গে বডিগার্ড (২০১১), কিঁউ কি (২০০৫) এবং ম্যায় অর মিসেস খান্নার (২০০৯) মতো ছবিতে কাজ করেছেন কারিনা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও