• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

আব্রামের জন্মদিনের কেক কাটলেন গৌরী-সুহানা

প্রভাত রিপোর্ট / ১৬১ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত বিনোদন : দেখতে দেখতে ১২ বছর পার করে ফেলল বলিউড কিং শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ে শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আব্রা, তবুও কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করতে চেয়েছিলেন নায়ক। শাহরুখ জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও লক্ষ্মী নয় আব্রাম। বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানিরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আব্রাম— এমনই আশা শাহরুখের। যদিও ছেলের ১২তম জন্মদিনে থাকলেন না শাহরুখ।
বাবার পর যার সঙ্গে আব্রামকে সব চেয়ে বেশি দেখা যায় সে বোন সুহানা খান। ভাইয়ের জন্মদিনে মা গৌরীর সঙ্গে ছিলেন সুহানা। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রামের এবারের জন্মদিন উদ্‌যাপন হল। তাদের পক্ষ থেকেই সেই আয়োজনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেই ছবি এবং ভিডিওগুলো পোস্ট করে তাদের পক্ষ থেকে লেখা হয়,‘নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজাইনার গৌরী খান, সুহানা খান এবং শাহরুখের পুরো পরিবারকে আপ্যায়ন করতে পারা ভীষণ আনন্দের ব্যাপার, তাও আবার আব্রামের জন্মদিন উদ্‌যাপনের জন্য।’ সাধারণত তারকা-সন্তানদের জন্মদিনে যে ধরনের আয়োজন থাকে, তেমন কোনো কিছুই ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠরা ছিলেন, সঙ্গে ছিল আব্রামের পছন্দের সব খাবার। যেমন পিৎজা, নানা ধরনের মিষ্টি ও আব্রামের প্রিয় কেক। এত কিছুর মধ্যে সকলেই খুঁজেছেন শাহরুখকে। কিন্তু শোনা যাচ্ছে, নিজের আগামী ছবির কাজ পড়ে যাওয়ায় নাকি আব্রামের জন্মদিনে থাকতে পারেননি শাহরুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও