• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সিরিজ হারার পর ব্যাটসম্যানদেরই দায় দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন

প্রভাত রিপোর্ট / ১৮২ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: আগের বলে রান নিতে গিয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে ভুল–বোঝাবুঝি হয় লিটন দাসের। হাসান আলীর পরের বলেই বাজে শট খেলে আউট হয়ে যান ৯ বলে ৬ রান করা বাংলাদেশ অধিনায়ক। তাঁর দলও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে, ৫৭ রানে দ্বিতীয় ম্যাচটি হেরে নিশ্চিত করেছে সিরিজ হারাও।
লাহোরে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর নিজের আউট নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটনকে। মেজাজ হারানোতেই কি অমন আউট, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রশ্নের উত্তরে লিটনের উত্তর, ‘না, এমন নয়।’
তবে এরপর যা বললেন তাতে স্পষ্টই বোঝা গেল লিটন ঠিকই মেজাজ হারিয়েছিলেন, ‘ক্রিকেটে আপনার বেসিক জিনিসগুলো করতে হবে। এটা (রান নেওয়া) তো বেসিক। এ মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো অনুসরণ করছি না। আপনি যদি ব্যাক টু ব্যাক দুটি উইকেট দেখেন, আমরা ২টি রান নিইনি। আমি এটিকে দোষ দিচ্ছি না। তবে আমাদের এদিকে মনোযোগ দিতে হবে।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ৩ বল করেই চোটে পড়েন শরীফুল ইসলাম। পুরো ম্যাচে আর বল করতে পারেননি তিনি।
শরীফুলের চোটকে বড় প্রভাবকই বললেন লিটন, ‘আমার মতে, যখন শরীফুল চোটে পড়ল, তখন মোমেন্টাম পুরোপুরি ওদের দিকে চলে গেছে। কারণ, আমরা জানি, বোলিংয়ে আমাদের ঘাটতি আছে। তবু আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই উইকেটে ২০০ রান…আমি যেকোনো (রান তাড়ার জন্য) ব্যাটিং করতে চাইব। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটি করতে পারিনি।’
বোলিংয়ের পর ব্যাট হাতেও তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। ৯ নম্বরে নামা তানজিম হাসানের ফিফটির পরও এক ওভার বাকি থাকতে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
আরেকটি বড় হারের দায়টা যে ব্যাটসম্যানদের, সেটি মেনেই ব্যাটসম্যানদের কী করণীয়, সেটি মনে করিয়ে দিলেন লিটন, ‘যে-ই ভালো ব্যাটিং করে, তার উচিত ইনিংস এগিয়ে নেওয়া। তার ১৩-১৪ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে। চতুর্থ ওভারের পর আর ভালো ব্যাটিং করিনি। টানা উইকেট পড়েছে।’
সিরিজের দুই ম্যাচ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও