• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

পঙ্কজই পারবেন ‘বাবুভাইয়া’ হতে- দাবি নেটিজেনদের

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: জনপ্রিয় হিন্দি কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি থ্রি’-এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ছবির অন্যতম প্রধান চরিত্র বাবুরাও গণপতরাও আপ্তের ভূমিকায় অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল হঠাৎ করেই সিনেমা থেকে সরে দাঁড়ান। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অক্ষয় কুমার আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে। এর মধ্যেই, নতুন করে আলোচনায় উঠে এসেছেন পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বাবুরাও তথা বাবুভাইয়ার রূপে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে। ভাইরাল হওয়া ছবিতে বাবুরাওয়ের সেই চেনা হেয়ারস্টাইল, মোটা ফ্রেমের চশমা, সাদা ধুতি ও গেঞ্জিতে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে। গলায় সোনার চেন, হাতে ব্রেসলেট—সব মিলিয়ে চরিত্রটির লুক প্রায় নিখুঁত।
এই ছবি নিয়ে রেডিট-এ চলছে জোর আলোচনা। এক দর্শকের মতে, ‘পঙ্কজ ত্রিপাঠী নিজে অসাধারণ অভিনেতা। বাবুরাওয়ের চরিত্রে তিনি নতুন কিছু যোগ করতে পারেন ঠিকই, কিন্তু পরেশ রাওয়ালের জায়গায় কেউ আসতে পারেন না। বরং চরিত্রটি যদি নতুন রূপে স্পিন-অফে দেখানো হয়, তাহলে ঠিক আছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘পরেশ রাওয়াল যদি রাজি না হন, তাহলে চরিত্র বদলে, গল্পে নতুন স্বাদ আনাই ভাল। পঙ্কজ নিজস্ব ঢঙে চরিত্রটিকে নতুন করে গড়ে তুলতে পারবেন।’ আর এক নেটাগরিকের কথায়, ‘উনি হয়তো শতভাগ বাবুরাও হবেন না, তবে পরেশ রাওয়ালের পর দ্বিতীয় সেরা বিকল্প। পঙ্কজজিই পারবেন বাবুরাওয়ের চরিত্র করতে।’ পরেশ রাওয়ালের পরিবর্তে পঙ্কজ ত্রিপাঠীকে নেওয়া যেতে পারে, এমন গুঞ্জন বেশ কয়েকদিন আগে থেকেই। এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং পঙ্কজও। বলেছিলেন, ‘পরেশজি একজন অসাধারণ অভিনেতা। আমি তার সামনে শূন্য। আমি তাকে অনেক সম্মান করি। আমার মনে হয় না বাবু ভাইয়া চরিত্রের জন্য আমি উপযুক্ত ব্যক্তি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও