• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকায় শীর্ষে পাকিস্তান–তুরস্ক ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ‘ট্রিগারে আবার আঙুল রাখবো’: হিজবুল্লাহ হজক্যাম্পে বাড়ছে যাত্রীদের ভিড়, রাতে উড়ছে প্রথম ফ্লাইট সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

রহস্য নিয়ে আসছে অজয় দেবগনের ‘দৃশ্যম থ্রি’

প্রভাত রিপোর্ট / ১১৭ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: ২০১৫ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘দৃশ্যম’। অজয় দেবগন ও তাব্বু অভিনীত সেই থ্রিলার গল্প দর্শককে চমকে দিয়েছিল। এর সাত বছর পর মুক্তি পায় সিকুয়েল ‘দৃশ্যম টু’। রহস্যঘন গল্প, টানটান চিত্রনাট্য আর অজয়ের অভিনয়ে দ্বিতীয় পর্বও রেকর্ড গড়েছিল বক্স অফিসে। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায় ছবির আয়। ‘দৃশ্যম টু’-এর সাফল্যের পর তৃতীয় ও চতুর্থ পর্বের আভাস দিয়েছিলেন অজয় দেবগন। এবার সেই ইঙ্গিত বাস্তব হতে চলেছে। আসছে ‘দৃশ্যম থ্রি’, আর সেই খবর অফিসিয়ালি জানিয়ে দিল প্যানোরমা স্টুডিও। ২৯ মে বম্বে স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক চিঠিতে প্যানোরমা স্টুডিও ঘোষণা জানিয়েছে, ‘দৃশ্যম থ্রি’-এর জন্য ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করতে চলেছে তারা। ছবিটি পরিচালনা করছেন অভিষেক পাঠক। ‘দৃশ্যম টু’-ও পরিচালনা করেছিলেন তিনি। আর কেন্দ্রিয় চরিত্রে থাকছেন অজয়, আবারও বিজয় সালগাঁওকরের ভূমিকায় দেখা যাবে তাকে।
সিনেপ্রেমীরা আশাবাদী, ‘দৃশ্যম থ্রি’-ও আগের দুই কিস্তির মতোই দর্শকদের নতুন করে চমকে দেবে। তবে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই নতুন অধ্যায়ে এগিয়ে যাবে। ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও