• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

ঢাকা মেডিকেলে ঈদের দিনেও সেবা কার্যক্রম চালু

প্রভাত রিপোর্ট / ২২৮ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরের মতো ঈদুল আজহায় রোগীদের বিশেষ খাবার দেয়া হয়েছে। পাশাপাশি ঈদ ছুটিতেও রোস্টার অনুযায়ী চিকিৎসক, নার্স, স্টাফসহ সবাই রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ঈদের দিন হাসপাতাল পরিদর্শনে আসেন উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও স্টাফদের সঙ্গেও কুশল বিনিময় করেন।
শনিবার (৭ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢাকা মেডিকেলে দুই হাজারের অধিক রোগী ভর্তি আছে। ভর্তি রোগী ছাড়াও জরুরি বিভাগে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ঈদের ছুটিতেও প্রায় দুইশত চিকিৎসক এবং ছয় শতাধিক নার্স ঢাকা মেডিকেলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। তিনি আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি ঈদের দিনে রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের খাবার দেয়া শুরু হয়েছে। রোগীদের পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও ঈদের দিনে পরিবার রেখে হাসপাতালে আছেন। সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই আমাদের হাসপাতালে আসা। তিনি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের খোঁজ নেন এবং ঈদের দিনেও সেবা কার্যক্রম চালু রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
উপপরিচালক বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে কথা বলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও