• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরের মাটিভাংগা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২৯৬ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : ” আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি” এই স্লোগান সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) বেলা ১১ দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে স্থানীয় মাহমুদকান্দা সড়কের ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাও: জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মাদক আমাদের পরিবার, সমাজ, দেশ কুড়ে কুড়ে খাচ্ছে আমরা যদি এখনও সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো। আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হব। আমরা যদি পাড়া-মহল্লায় থেকে মাদক বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলি তাহলে এদেশ থেকে মাদক নির্মূল করতে পারবো না। আসুন মাদক ব্যবসায়ী বা সেবী আমাদের সন্তান হলে তাকে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা করি। এ ভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই সমাজ থেকে মাদক হারিয়ে যাবে।
এসময় বক্তারা আরো বলেন, যারা জনপ্রতিনিধি তারা স্থানীয়ভাবে ও প্রশাসন আইনিভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটি মাদক মুক্ত সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গড়া সম্ভব হবে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও