• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরের রামভদ্রায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৩৭৭ বার
আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নং সেখমাটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৫টায় উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আঃ খালেক এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জহির শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল।বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান,যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, ৭নং সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম শাফিক, মোঃ কবির হোসেন, ছাত্র নেতা মেহেদী হাসান রুবেল, স্হানীয় বিএনপি নেতা হাফেজ মাওলানা ইউনুস, সহ প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে।
তারা আরও বলেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বক্তব্য আরো বলেন উপজেলার প্রতিটি ইউনিয়নে গুরুপিং রাজনীতি বন্ধ করতে হবে , যারা বিএনপির সাথে রাজনীতি করে তারা অবশ্যই উপজেলা, জেলা কমিটির নির্দেশ মেনে রাজনীতি করতে হবে, এর বাইরে কোনো রাজনীতি করার সুযোগ নেই, যারা এ কমিটির বিরুদ্ধে রাজনীতি করে তারা আওয়ামী লীগের দোসর বলে উল্লেখ করেন ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও