• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২৬০ বার
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪ জুন) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে পিরোজপুর পৌরসভা ৩-১ গোলে পিরোজপুর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৪ মিনিটে মহিবুল্লাহর গোলে এগিয়ে যায় পিরোজপুর পৌরসভা। এর পর খেলার ২৮ মিনিটে পিরোজপুর সদর উপজেলার পক্ষে তরিকুল গোল করে ১-১ খেলায় সমতা আনে। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার গোল করে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নেন মোর্শেদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রি কিক হতে গোল করে ব্যবধান ৩-১ নিয়ে যান সাইফুল্লাহ এবং পিরোজপুর পৌরসভার বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ৬০ হাজার টাকা ও একটি ক্রেস্ট। অপরদিকে রানার্স আপ দল পায় ৪০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিজা জামান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রেজাউল করীম মিটুল, সাধারণ সম্পাদক লিটন খান, বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রানা,নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান,ছাত্রদলের নাজিরপুর উপজেলা সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (লিলন),ছাত্রদল নেতা শরিফ মনি সহ প্রমুখ। ফাইনালে সেরা খেলোয়ার বিবেচিত হন সাইফুল্লাহ, টুর্নামেন্ট অফ দি প্লেয়ার নির্বাচিত হন মহিবুল্লাহ। খেলার ধারাভাষ্যে ছিলেন মো: রিপন ও আ: জলিল, রেফারীর দায়িত্ব পালন করেন ফাহিম আহাম্মেদ জুম্মান।
খেলার শুরুতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয়, যাতে স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও