• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রভাত রিপোর্ট / ৩৮০ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মো.বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ মো.লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দর বাজারের স্থানীয় জনতা।
সোমবার (১৬ জুন) রাতে উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে ফেলেন এবং তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়। পরে নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে এস আই মোঃ সরোয়ার হোসেনের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে।
আটক মাদক কারবারি লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের মোঃ টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ চান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের কাছে মাদক আছে এরুপ সংবাদ দিলে, এস আই সরোয়ারের ও এস আই রহমতের নেতৃত্বে অভিযান টিম সেখানে উপস্থিত হয়ে আটক দু ব্যক্তির নিকট থেকে ৪৮০ পিস মাদক ইয়াবা উদ্ধার করা হয়। আসামীদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নাজিরপুরের সকল ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের তালিকা অনুযায়ী আমাদের টিম কাজ করছে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও