• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সুন্দরবন থেকে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

প্রভাত রিপোর্ট / ২১০ বার
আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫

হাসিবুর রহমান. বাগেরহাট: বাগেরহাটের সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু শরীফ বাহিনীর সদস্য মোঃ সোহেল হোসেন মিঠু (৩৭)কে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সোমবার (২৩ জুন) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে একটি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।আটক সোহেলের বাড়ি খুলনার দাকপ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন হারুন-অর-রশীদ।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যু শরীফ বাহিনীর সদস্য মোঃ সোহেল হোসেন মিঠুকে আটক করা হয়েছে। সুন্দরবনের দস্যু নিয়ন্ত্রণে কোস্টগার্ড গোয়েন্দা কার্যক্রম ও অভিযানের পরিমান বৃদ্ধি করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও