• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

কচুয়ায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৩৩২ বার
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

শুভংকর দাস বাচ্চু, কচুয়া: সনাতন ধর্মবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বাগেরহাটের কচুয়ার বিভিন্ন মন্দিরে উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দিয়েছে শতশত ভক্তবৃন্দ। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ৯দিন পর ৫ জুলাই শনিবার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা বাধাল বাজার শ্রীশ্রী রাধামাধব মন্দির, সাইনবোর্ড, কচুয়া সদর সহ বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার প্রথম টান অনুষ্ঠিত হয়েছে।প্রতি বছরের মতো এবারও বাধাল বাজার মন্দিরে পূজাঅর্চনা, গীতাপাঠ, হোমযজ্ঞ, ভজন কীর্তন, শোভাযাত্রসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে কচুয়ার ৬শত বছরের পুরনো শিবপুর শিবমন্দিরে সহস্্রাধিক ভক্তদের পদচারনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। মন্দিরে সভাপতি, সাধারন সম্পাদক সহ বিভিন্ন নেত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও