• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

একটানা বসে কাজ করলে যেসব ঝুঁকি বাড়ে

প্রভাত রিপোর্ট / ১৯০ বার
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: যারা অফিসে কাজ করেন, তাদের বেশিরভাগেরই দীর্ঘ সময় টানা বসে থাকতে হয়। আপনি কি জানেন, আরামের এই কাজই আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় তিন-চার ঘণ্টাও টানা বসে থাকেন অনেকে। এতে তখন হয়তো কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু, দীর্ঘদিন এভাবে চলতে থাকলে, একটু বয়স বাড়তে শুরু করলেই মুশকিলে পড়তে হতে পারে।
স্বাস্থ্য গবেষকরা বলছেন, একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে থাকলে হৃদরোগ, ডায়াবেটিস, কোলন ক্যানস্যার এবং অগ্ন্যাশয়ের সমস্যার মতো দীর্ঘস্থায়ী সমস্যা মাথাচাড়া দেয়। এমনকি টানা বসে থাকার এই অভ্যাস আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। একই সঙ্গে স্থূলতা এবং ধূমপানের মতো মৃত্যুর ঝুঁকিও বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা না করে ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাজ করা হৃৎপিণ্ড এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও খুব বিপজ্জনক হতে পারে।
ভারতীয় নিউরোলজিস্ট ডা.সুধীর কুমার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, যদি আপনি প্রতিদিন চার ঘণ্টার বেশি বসে থাকেন এবং কোনো ধরনের শারীরিক কার্যকলাপ না করেন, তাহলে ধূমপান বা স্থূলতার মতোই আপনার মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। তিনি আরও লিখেছেন, দীর্ঘক্ষণ বসে থাকার সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
দীর্ঘক্ষণ বসে থাকার খারাপ প্রভাব থেকে বাঁচতে ডা. সুধীর বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন ৬০- ৭৫ মিনিট মাঝারি মানের তীব্র শারীরিক কার্যকলাপ (যেমন-দ্রুত হাঁটা, দৌড়ানো বা সাইকেল চালানো) শরীর ফিট রাখতে সহায়তা করে। তিনি প্রতি আধঘণ্টা বা ৪৫ মিনিট টানা বসার পরে ৫ মিনিট দাঁড়ানো বা হাঁটার বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে,টানা বসে থাকার সময় আরও কমাতে পারলে ভালো।
ডা. সুধীর আরো বলেন,অবসর সময়ে বসে থাকার কাজ কম করুন। যেমন- টিভি দেখা, মোবাইল ফোন চালানো, অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট দেখার সময় সীমিত করুন। ব্যায়াম করতে না পারলে প্রতিদিন অন্তত ৪৫-৬০ মিনিট হাঁটুন। তাহলে, একটানা বসে কাজ করলে শরীরে যে খারাপ প্রভাব পড়ে তা অনেকটা মোকাবিলা করতে পারবেন।
এ ছাড়াও সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর খাবার, যোগব্যায়াম যোগ করুন। এতে স্বাস্থ্য সমস্যা মোকাবিলার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে।

সৌজন্যে: প্রথম আলো


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও