• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরের শেখমাটিয়ায় আগুনে ৩টি দোকান পুড়ে ছাই

প্রভাত রিপোর্ট / ৩৪১ বার
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতি গ্রস্তদের। মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে স্থানীয় বুইচাকাঠী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বাজারের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মো. সোলায়মান হাওলাদারের ফলের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান ও মিজানুর রহমানের ইলেকট্রনিকের দোকান সহ একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও