• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা

প্রভাত রিপোর্ট / ১৫৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মোট ৫০০ রোগীকে ৫০ হাজার টাকা করে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ১০০ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক রোগীদের কাছে হস্তান্তর করেন। আরও চারশত রোগীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অনুষ্ঠানে বিএমইউ-এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও