• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী
দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে

পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রভাত রিপোর্ট / ৩৬৫ বার
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : সারাদেশে প্রশাসনের নীলিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২ টায় জেলা স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদের সঞ্চালনায় ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন সহ বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এ সময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার নিজ হাতে তৈরি করা দল বিএনপি স্বাধীনতার পক্ষের দল। বিএনপি তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনরকম কটুক্তি এদেশের জনগণ মেনে নেবে না। বিগত ১৭ বছর স্বৈরাচারের সাথে সংগ্রাম করে এ দেশ থেকে তাদের বিতাড়িত করেছি।
আওয়ামীলীগ সরকারের দুঃশাসনের সময় একটি দলটি আত্মগোপনে থেকে টিকে ছিল। অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ও আওয়ামীলীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত। এছাড়া সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও