প্রভাত সংবাদদাতা, দশমিনা: পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি বিভাগের আয়োজনে ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গনে দেশী প্রজাতির নানা ধরনের ফল নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়। পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের উদ্যোক্তা কৃষক-কিষানীর বসতঘর ও এর পাশে উৎপাদিত দেশী জাতের বিভিন্ন ধরনের ফল নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়। ফল মেলায় হরেক রকমের দেশী ফল বিশেষ করে আম, জাম, কাঠাল, গাব, লটকন, আনারস,পেপে,কলা,আমড়া,পেয়ারাসহ দেশী প্রজাতির নানা ধরনের ফলের সমারোহ দেখা যায়। ফল মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে আনন্দ উপভোগ করেন। এছাড়া ফল মেলায় বিদেশী ফল বিশেষ করে ড্রাগন,নানা প্রজাতির থাই আম দেখে উৎসুক জনতা পুলকিত হয়। মেলা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ ২০জন সফল কৃষককে পুরস্কার প্রদান করেন। পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় বসতবাড়ীতে ফল চাষ উন্নয়ন কার্যক্রমের অধীনে এই ফল মেলা অনুষ্ঠিত হয়। ফল মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ১১ তম রাস্ট্রীয় পদকপ্রাপ্ত উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান।