• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

হোমনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১৯৫ বার
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মেহেদী হাসান, হোমনা: কুমিল্লার হোমনায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় হোমনা প্লেস ক্লাব প্রাঙ্গণে হোমনার সাংবাদিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন একজন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বক্তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে হোমনার স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও