• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

হোমনায় যুব উন্নয়ন দিবস পালন ও যুব ঋণ বিতরণ

প্রভাত রিপোর্ট / ৪৯৭ বার
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মেহেদী হাসান,হোমনা : কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) হোমনা উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুব অধিদপ্তরের পক্ষ হতে আট জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ দশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও