• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় , নিহত ৩

প্রভাত রিপোর্ট / ১৪৫ বার
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রভাত সংবাদদাতা, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা মুমূর্ষু অবস্থায় থাকায় তাৎক্ষণিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টায় খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। দুর্ঘটনায় আহত চারজনকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও