• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মোটর শোভাযাত্রা

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম মোটর শোভাযাত্রা করেছেন। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপি জেলার ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় এই মোটর শোভাযাত্রা ও পথসভা করেন নেতাকর্মীরা। এদিন সকালে ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে পথসভা করেন নেতাকর্মীরা। পথসভা শেষে মোটর শোভাযাত্রা শুরু হয়। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বিকেলে শোভাযাত্রাটি চিতলমারী উপজেলার গোদাড়া এলাকায় পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন, বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম, দলটির ফকিরহাট উপজেলা সভাপতি ইমরান বিন লুৎফর, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত, মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি নুরুজ্জামান, যুব আন্দোলন নেতা আবু বক্কর প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যানের রাজনীতিতে বিশ্বাসি। শুরু থেকে মানুষের কল্যানে কাজ করে আসছে দলের নেতাকর্মীরা। আগামী নির্বাচন উপলক্ষে ৩শ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সকল প্রার্থীরা মাঠে জনসংযোগ শুরু করছে। বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান শামীম জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।#


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও