• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নাজিরপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

প্রভাত রিপোর্ট / ২৮৫ বার
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তার চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
বুধবার(২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫৪টি অসহায় পরিবারকে ৮৬ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ সহায়তা বাবদ সর্বমোট ২৫৮০০০হাজার টাকার চেক প্রদান করা হয়।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন ।
চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস
,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপকারভোগী পরিবারের সদস্যরা বলেন, এই সহায়তা আমাদের জন্য বড় একটি আশীর্বাদ। ঘর মেরামত করার জন্য এই সহায়তা আমাদের খুবই কাজে আসবে।
তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও