• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি খাতে টেকসই সমাধানে কাঠামোগত সংস্কার জরুরি সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত ভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে কালো পতাকা মিছিলের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট কমলো ৫ গুণ ‘বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি’ জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে আগামীকাল জ্বালানি সংকটের শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন বায়াররা : বিসিআই সভাপতি জুন মাস থেকেই ঢাকা-টোকিও ফ্লাইট চালু হচ্ছে : বিমান প্রতিমন্ত্রী আসন্ন বাজেটে যে তিন খাত সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, তা জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী বাস্তবসম্মত পদক্ষেপে বিমানকে আরও লাভজনক করা সম্ভব: বিমানমন্ত্রী

স্বাস্থ্য খাতের সেই আলোচিত ঠিকাদার মিঠু গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ২৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারের’ অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এর আগে গতকাল বুধবার তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিশেষ অভিযানে তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন।
এক বার্তায় ডিএমপি জানিয়েছে, আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে মামলার কথা জানায়নি ডিএমপি।
গতকাল বুধবার এই ঠিকাদারের বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করে দুদক। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের কোম্পানির মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম (মিঠু) কৃষি জমি ক্রয়, জমি লিজ, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন।
এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ, গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী মিলিয়ে তার আরও ৫৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৩৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও