• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

‎”জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না” -মাসুদ সাঈদী

প্রভাত রিপোর্ট / ২৭৬ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদ আল্লামা সাঈদী পুত্র সাবেক ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। তারা সঠিক পথে আছে বলেই বিএনপির জামায়াতকে নিয়ে এত ভয়। তারা তো বিএনপিকে কখনো কোন ক্ষতি করে না, হিংসা করে না তাহলে তাদের উপর এত শত্রুতা কেন? আমরা সঠিক পথে আছি বলেই আমাদের শত্রু বেশি, সমালোচনা বেশি, থামানোর চেষ্টাও বেশি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ০৩ টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
‎মাসুদ সাঈদি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার তজবিহ হাতে জামায়াত-শিবির কে কটাক্ষ করতো, সব সময় তাদের পিছনে লেগেই থাকতো। ঠিক একই পথে বিএনপিও হাঁটছে। এটা শুধু মালিকানার পরিবর্তন হয়েছে, তসবিহ ঠিকই আছে। বাংলাদেশের কোথাও কিছু ঘটলে জামায়াত-শিবিরের উপর দায় চাপানো হয়। আমরা ন্যায়ের পথে আছি বলেই আমাদের সফলতা দিন দিন বেড়েই চলছে। খুনী হাসিনা আমাদের অভিভাবকদের ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, ভাইদেরকে গুলি করে মেরেছে, এত কিছু করেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতে ও কেউ পারবে না।
‎তিনি আরো বলেন, বাংলাদেশে মৎস্য, খনিজ, বনজ সম্পদ, সব থেকে বড় সম্পদ মানব সম্পদ সহ সকল সম্পদের অভাব না থাকলেও দুর্নীতির কারণে আমরা পিছিয়ে আছি। আমাদের শুধুমাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। আগামীতে সৎ, যোগ্য দেশ প্রেমিক কোরআন প্রেমী নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে পরিচালিত হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
‎ডাকসু নির্বাচনকে উল্লেখ করে বলেন, ১০৪ বছরের ইতিহাসে ২৮ টি পদের মধ্যে ২৩টি পদে ছাত্রশিবিরের যোগ্য নেতৃবৃন্দ বিজয় ছিনিয়ে ইতিহাস রচনা করেছে, এটা তাদের আদর্শ, সততা,আচার আচরণের মাধ্যমে সম্ভব হয়েছে। আমাদের ঈমান মজবুত আছে বলেই এটা সম্ভব হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মন তারা জয় করতে পেরেছে।
‎তিনি আগামী নির্বাচনকে উল্লেখ্য করে বলেন, পিরোজপুর ১,২,৩ এই তিনটি আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবে। মনে রাখতে হবে আগামী সংসদ নির্বাচন আগামী মাসে হবে এটা মনে করে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না, কেউ আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না।
‎তিনি পিআর পদ্ধতি উল্লেখ্য করে বলেন, ১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এবং সে সকল নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তা পর্যালোচনা করে দেখা যায় তারা ৩০ থেকে ৩৫ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বাকি ৬৫ ভাগ ভোটারদের কোন মতামতের প্রয়োজন ছিল না। ৩৫ ভাগ ভোট পেয়ে সংসদে বসে আইন পরিবর্তন করে নতুন আইন গঠন করে দেশ চালিয়েছেন। আমরা সকল জনগণের মতামতের ভিত্তিতে দেশ চালাতে চাই বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। তারা চায় না বলে পি আর পদ্ধতিকে ভয় পায়।
‎কর্মী সভায় শেখমাঠিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপ‌তি হা‌ফেজ আব্দুর রহমান সভাপতিত্বে এবং সে‌ক্রেটারী মাওলানা জা‌কির হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজ‌লি‌সুল মুফাস‌সি‌রিন বিভা‌গের সভাপ‌তি অধ‌্যাপক আমিনুল ইসলম, জেলা সাংস্কৃ‌তি সম্পদক অধ‌্যাপক জু‌য়েল মাহামুদ, উপ‌জেলা জামায়া‌তের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সে‌ক্রেটারী সাবেক সেনাকর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন সহ জামায়াতে ইসলামীর জেলা উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও