• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

প্রভাত রিপোর্ট / ১১৩ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বিআরটিসির অনুমোদনহীন কাউন্টার, রুট পারমিটবিহীন যান চলাচল এবং অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতিগুলো।
খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার মোট ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর ভোর থেকে এই পরিবহন ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর দাবি বাস্তবায়নে স্ব-স্ব জেলার প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায়ে ৫ অক্টোবরের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ৬ অক্টোবর থেকে পাঁচ জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন-নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান ও লাইন সম্পাদক সরদার জসীমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও