• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

আপনি হিন্দু, আমিও হিন্দু—কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি: সাঈদ খান

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুরে বিএনপির কার্যালয়ে এই মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। এতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, “আপনি হিন্দু, আমিও হিন্দু—কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি। এখানে হিন্দু, মুসলিম কিংবা পাহাড়ি-আদিবাসী—সবাই একই রক্তের অধিকারী, একই মানচিত্রে এবং একই লাল-সবুজের পতাকার তলে ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন, রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, যার বহিঃপ্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে। তাই শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। “প্রত্যেক বাড়িতে যেন উৎসবের ঢেউ ওঠে। তবে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেন কেউ বিশৃঙ্খলার কারণ না হন। সনাতন ধর্মালম্বীরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন, আর আমরা সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করব। তবে নিরাপত্তা দিতে গিয়ে যেন আবার নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটিও লক্ষ্য রাখতে হবে।”
সভায় পিরোজপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, “ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান চলুক, মন্দিরে ঘণ্টা বাজুক—এর প্রমাণ পিরোজপুর। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আর পিরোজপুর তার উজ্জ্বল উদাহরণ। এখানে কেন্দ্রীয় জামে মসজিদ ও আটচালা বাড়ি মন্দির একই সীমানায় রয়েছে, তবুও কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছেন—এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই বাংলাদেশী।”
এ সময় জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতারা বলেন, নবগঠিত জেলা বিএনপি কমিটি, আগের নেতৃত্ব ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সবাই মিলে পিরোজপুরকে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে কাজ করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও