• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

বিএনপি হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে – সাইদুল ইসলাম কিসমত

প্রভাত রিপোর্ট / ১৯৮ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেছেন, “বিএনপি হারলে বাংলাদেশ হারবে, বিএনপি হেরে গেলে বাংলাদেশের মানুষ হেরে যাবে। বিএনপি হেরে গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।” তিনি আরও বলেন, “তারেক রহমান আপনাদেরকে নতুন একটি কমিটি উপহার দিয়েছেন, আপনাদের খুশি করেছেন। তাই আগামী নির্বাচনে তাকেও আমাদের খুশি করতে হবে। আপনারা বলছেন, ‘নজরুল-কিসমত সবার সেরা পরিষদ’। এই কমিটি ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ক্রান্তিকালে এই কমিটি গঠন করা হয়েছে-সামনে জাতীয় নির্বাচন এবং দলের পুনর্গঠন। এরকম গুরুত্বপূর্ণ সময়ে আমাদের দায়িত্ব আরও বেশি।” কিসমত জানান, “আগামী নির্বাচনে আমরা পিরোজপুর থেকে তিনটি আসন উপহার দেবো। সাংগঠনিক শূন্যতা ও নেতৃত্বের দুর্বলতা যেখানে আছে, সেখানে আমরা তা পূরণ করব। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না। যারা বিজয় উল্লাসের জন্য অপেক্ষা করছে তাদের ভোট কি আমাদের চেয়ে বেশি ? যদি আমরা নিজেদের ভোট ধরে রাখতে না পারি, তাহলে নতুন এই কমিটি দেয়ার কোনো অর্থ থাকবে না।” এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম খান ও যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।এর আগে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পিরোজপুরে ফেরার পথে নাজিরপুর উপজেলা সহ তারা ১৫টি পথসভায় যোগ দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও