• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী
জমি দখলকে কেন্দ্র করে হামলা

পিরোজপুরে গুরুতর দুই ভাই আহত, হাসপাতালে চিকিৎসাধীন

প্রভাত রিপোর্ট / ১৪৫ বার
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আকলম ও জগন্নাথকাঠী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত একাধিক হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মোঃ ছিদ্দিকুর রহমান (৬৪) অভিযোগ করেন, বিবাদীরা পরিকল্পিতভাবে জমি দখলের জন্য তার ও তার পরিবারের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। প্রথম হামলার ঘটনা ঘটে ২৪ সেপ্টেম্বর রাতে, যখন একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়।
এরপর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আবারও হামলা চালানো হয়, যখন তারা স্থানীয় জনসাধারণকে বিষয়টি জানাতে মাহামুদকাঠী ইউনিয়নের ইউনুসের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা ছিদ্দিকুর রহমানের ভাই মোঃ আসলামকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন।
রাতেই আরও একটি হামলার ঘটনা ঘটে, যখন মোঃ ফিরোজ তার আহত ভাইকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে জগন্নাথকাঠী বন্দরে পৌঁছালে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা ভূমি দস্যু এবং জাল কাগজপত্র তৈরি করে তাদের সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। যদিও মামলাসহ একাধিক অভিযোগ চলমান রয়েছে, তবুও বিবাদীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে যাচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোঃ ফরিদ, ইফতি, মোঃ মুহিদুল ইসলাম, মালও পারভেজ দিপুর, মাসুদ রানা, মোঃ বাকির হোসেন, কাকলী ও মোগড় কহিনুর , নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও