• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১৬৩ বার
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০)-এর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান শিক্ষকের স্ত্রী কবিতা মিত্র দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজি জামান, ভুক্তভোগীর পরিবার সদস্য, এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একজন শিক্ষকের ওপর নৃশংস এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুল মিত্র মোটরসাইকেলে সহকারী শিক্ষক অসীম কুমার (৪৬)-কে নিয়ে শহরে ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় পৌঁছালে তিন-চারটি মোটরসাইকেলে করে আসা ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন। পুলিশ ইতিমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও