• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নানান আয়োজনে পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

মো. বাবুল শেখ,পিরোজপুর : নানান আয়োজনে পিরোজপুরে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকালে জেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওনসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। র‌্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা যুবদলসহ সংগঠনের সব ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে এবং জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবদল কাজ করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও