• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ২২৭ বার
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ , পি‌রোজপুর : পি‌রোজপু‌রের না‌জিরপুর উপজেলার সর্বস্তরের সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ছাত্র ও যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
সোমবার (০৮ ডি‌সেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃ‌ষি প্রশিক্ষন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সা‌জিয়া শাহনাজ তমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ।
উপজেলা একা‌ডে‌মিক সুপারভাইজার সুমন মজুমদারের সঞ্চালনায়, বক্তব‌্য দেন, জেলা বিএন‌পির আহবায়ক নজরুল ইসলাম খান, উপ‌জেলা জামায়া‌তের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, বিএন‌পির সদস‌্য সচীব আবু হাসান খান, না‌জিরপুর শহীদ জিয়া ক‌লে‌জের অধক্ষ‌্য মোঃ মু‌জিবুর রহমান বা‌লি, প্রেসক্লা‌বের সভাপ‌তি কে এম সাঈদ, , না‌জিরপুর বন্দর কল‌্যান স‌মি‌তির সভাপ‌তি, খান মোঃ আল আমিন, শ্রীরামকাঠী বন্দর ক‌মি‌টির সাধারণ সম্পাদক, এস এম মা‌জেদুল ক‌বির রা‌সেল,
এসময় উপ‌স্থিত ছি‌লেন স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ম‌শিউর রহমান, সহকা‌রি ক‌মিশনার ভূ‌মি শপথ বৈরাগী, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ইসরাতু‌ন্নেছা এশা, প্রাণি সস্পদ কর্মকর্তা ডাঃ আল মুক্তা‌দির রা‌ব্বি, অ‌ফিসার ইনচার্জ তদন্ত আব্দুল হা‌লিম তালুকদার সহ প্রমুখ ।
এর আগে উপজেলা প্রশাসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ‌কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এর প‌রে পাব‌লিক লাইব্রেরী ও মু‌ক্তি‌যোদ্ধা জাদুঘর এর শিশু কর্নার উদ্বোধন, সিরাজুল হক সরকা‌রি উচ্চ‌বিদ‌্যাল‌য়ের ভব‌নের উদ্বোধন,দুঃস্থ মানু‌ষের মাঝে শুকনা খাদ‌্য বিতরন, পক্ষাঘাত গ্রস্থ ব‌্যক্তি‌দের মাঝে হুইল চেয়ার বিতরন, ন‌াজিরপুর থানা প‌রিদর্শন, ত্রানের গুদাম উদ্বোধন, মাটিভাংগা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে উপজেলার সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।পরে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও