• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

শরখোলায় পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কুলসুম আকতার পুতুল, শরনখোলা : বাগেরহাটের শরণখোলায় সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির হাওলাদার রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।
নিহতের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে সাব্বির চা খেতে দোকানে যায়। পরে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাইনি। পরে সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজা করা হলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। পূর্ব শত্রুতার কারণে ছেলে হত্যা করা হয়েছে বলে দাবী করেন সাব্বিরের বাবা। তিনি অপরাধীদের সনাক্ত করে বিচারের দাবী জানান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামিরুন হক বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত কারন জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও