• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণের মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল-বিক্ষোভ সমাবেশ

প্রভাত রিপোর্ট / ৫০০ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগের সাবেক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট বাজার সংলগ্ন মেজের গাওলা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে নিয়ে কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়ন বাতিলের দাবি জানান এবং তাকে “আওয়ামী লীগের গুপ্তচর” আখ্যা দেন। মিছিলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভকারীরা জানান, বিএনপির প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই বাবু কপিল কৃষ্ণ মন্ডল দীর্ঘদিন চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগ শাসনামলে তিনি নানা অনিয়ম, দুর্নীতি ও জনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। হঠাৎ করে এমন একজন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মোঃ সাজ্জাদ খান বলেন, যে ব্যক্তি আওয়ামী লীগের আমলে ক্ষমতার ছত্রছায়ায় থেকে মানুষের উপর জুলুম করেছে, লুটপাট করেছে সে কীভাবে বিএনপির প্রার্থী হয়? এটা শুধু তৃণমূলের সঙ্গে প্রতারণা নয়, শহীদ জিয়ার আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। কপিল কৃষ্ণকে আমরা মানি না, মানব না।
মিজর মোল্লা বলেন, এই মনোনয়ন প্রমাণ করে কেউ কেউ ভেতর থেকে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের দোসরকে টিকিট দিয়ে বাগেরহাটের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। অবিলম্বে এই মনোনয়ন বাতিল করতে হবে। আহাদ শেখ রহিম ও শেখ বলেন, কপিল কৃষ্ণ একজন মুখোশধারী আওয়ামী লীগার। আজ বিএনপির নাম ব্যবহার করে আবারও ক্ষমতার স্বপ্ন দেখছে। যদি দ্রুত মনোনয়ন বাতিল না করা হয়, তাহলে তৃণমূল আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা স্পষ্ট করে জানান, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট, বিতর্কিত ও জনবিরোধী কাউকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও