• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাট-২ আসনে এমএ সালামকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রভাত রিপোর্ট / ১৩২ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নিয়ামুল নাসির আলাপ, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ বিভিন্ন পযায়ের নেতাকর্মী। মিছিল ও সমাবেশে সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলে দূর্দিনের সালাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, ধানের শীষের কান্ডারি সালাম ভাই, আমরা তোমায় পাশে চাই স্লোগান দেন নেতাকর্মীরা।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নিযাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন এম এ সালাম। তিনি নিজেও জেলজুলুমের শিকার হয়েছেন। আমরা চাই দুর্দিনের পরীক্ষিত নেতা বাগেরহাট-২ আসনে বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের বিকল্প নেই। তাকে ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও