• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১০৩ বার
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

কুলসুম আকতার পুতুল, শরনখোলা: বাগেরহাটের শরণখোলা উপজেলা রায়েন্দা বাজার কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে দোয়া মাহফিল যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে রায়েন্দা বাজারের ব্যবসায়ী সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতির প্রতি অবদান স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।
রায়েন্দা বাজার কমিটি উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও