• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

যশোরে বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা,যশোর: যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর ছেলে। সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাপালিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাপালিয়া বাজারে নিজের বরফকলে বসে ছিলেন রানা প্রতাপ। এসময় একটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা তিন ব্যক্তি রানা প্রতাপের মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহের পাশে তিনটি তাজা গুলি ও চারটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রানা প্রতাপ নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেকটি চরমপন্থী সংগঠনের সাথে তার বিরোধ ছিল। সেই বিরোধের সূত্র ধরেই এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার ফারুক মিন্টু জানান, কাপালিয়া বাজারে রানা প্রতাপের একটি বরফকল রয়েছে। ইতিপূর্বে রানা প্রতাপ চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন বলেও জানান তিনি।
হত্যাকাণ্ডের খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও মণিরামপুর থানার ওসি রাজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি রাজিউল্লাহ খান জানান, রানা প্রতাপের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বলা যাবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও