• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা

প্রভাত রিপোর্ট / ১৪৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরতে পিরোজপুরে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পিরোজপুর সদর উপজেলার একটি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং তরুণদের অংশগ্রহণ দেখা যায়।
আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে হয়রানি, সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা মোকাবিলায় কার্যকর নীতিমালা ও সচেতনতা জরুরি।
বক্তারা আরও বলেন, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রযুক্তিকে ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গেলে সহিংসতা প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর সমাধান এবং নীতিগত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মুসা। সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শেখ সাইদুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম বজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
আলোচনায় আরও বক্তব্য দেন আ. মতিন ফারুকী, অধ্যাপক সাইফুল ইসলাম, মিনারা বেগম, শাহ আলম, দোলা গুহ, মহিউদ্দিন আকন, আইনজীবী নাসিমা বেগম ও অপর্ণা হালদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও