• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে আনসারদের প্রস্তুতিমূলক সমাবেশ, দায়িত্বে ৭ হাজার ১১১ সদস্য

প্রভাত রিপোর্ট / ৬১ বার
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে প্রস্তুতিমূলক সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশে জেলার ৫৪৭টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৭ হাজার ১১১ জন আনসার সদস্যকে দিকনির্দেশনা দেওয়া হয়। সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ, খুলনার উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩ আনসার ব্যাটালিয়নের পরিচালক এবং বাগেরহাট জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরিফুল ইসলাম। সমাবেশে জানানো হয়, বাগেরহাট জেলার প্রতিটি ভোটকেন্দ্রে একটি করে নিরাপত্তা দল দায়িত্ব পালন করবে। প্রতি কেন্দ্রে থাকবেন একজন সরকারি সেকশন কমান্ডারের নেতৃত্বে মোট ১৩ জন আনসার সদস্য। এর মধ্যে ৪ জন থাকবেন নারী আনসার, যাতে নারী ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন।
খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেন,নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা আনসার বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। সবাইকে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার বাহিনী।
জেলা কমান্ডেন্ট শরিফুল ইসলাম বলেন,বাগেরহাট জেলার সব আনসার সদস্য ইতোমধ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। সমাবেশ শেষে আনসার সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণ বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও