• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

প্রভাত রিপোর্ট / ৫৭ বার
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী তাদের ‘হতাশা থেকে এবং (ইরানি) সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার’ কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে। মুখপাত্র আরও বলেন, ‘তাদের এ বর্বরোচিত কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছি। কারণ, আমরা শিগগিরই এর প্রতিশোধ নেব এবং তাদের ওপর প্রাণঘাতী হামলা চালাব।’
বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানান শেকারচি।
শেকারচি বলেন, ‘আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের আমেরিকান-জায়নবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না এবং যারা এ অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমরা নিখুঁতভাবে তাদের ওপর আঘাত হানতে পারব।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও