• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
মুজিবনগরে নাগরিক সমাজের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সব দিবস যথাযোগ্যভাবে পালনের দাবি অনভিজ্ঞ দল নিয়েও বাংলাদেশকে হারালো নিউজিল্যান্ড জ্বালানি তেলের অপ্রতুলতার প্রভাবে চড়া বাজার ৫০ ঘণ্টায় ভারত থেকে আসবে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: ৭ জন রিমান্ড শেষে কারাগারে চার লাল কার্ডের দিনে আবাহনী ও মোহামেডানের জয়, কিংসের ড্র গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন আমিনবাজারের বাসিন্দারা পাম্পে তেল নেয়ায় অগ্রাধিকার চায় পুলিশ শাহবাগে নাগরিকদের ওপর হামলার নিন্দা: বিচার দাবিতে ৩৭০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি নারায়ণগঞ্জে পানির ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সাকিবের ফেরা আটকে আছে ‘যদি-কিন্তু’র হিসাবে

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: মাসখানেকের বেশি সময় ধরে সাকিব আল হাসানকে ফেরানোর তোড়জোড় শুরু করে বিসিবি। যদিও পাকিস্তান সিরিজের পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও সাবেক এই অধিনায়ক থাকছেন না। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সাকিবের ফেরা যে তার মামলার কার্যক্রম ও অগ্রগতির ওপর নির্ভর করছে সেটাই আবার জানালেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
সংবাদ সম্মেলনে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মিঠু জানান, ‘সাকিব দেশের ইতিহাসে সেরা খেলোয়াড়। এটা সবাই স্বীকার করি। সাকিবের ডিফারেন্ট মামলা আছে। যেটা বোর্ড সরকারকে এপ্রোচ করতে পারে। সেটা একাধিকবার করেছেও। সর্বশেষ আসিফ ভাই যখন এটা নিয়েছে, ব্যক্তিগতভাবে অনেক দূর এগিয়ে গেছে। ওর মামলা যদি না উঠে সে দেশে আসবে না। কথাটা খুব সিম্পল। বোর্ডের দোষ দিয়ে লাভ নাই।’
বিসিবি থেকে ঠিক কী কী প্রচেষ্টা ছিল এমন প্রশ্নে তিনি জানান, ‘এপ্রোচ করা হইছে। কাল আমাকে টেলিফোন কইরেন আমি (বিস্তারিত) বলে দেবো। আমি আম্পায়ার্স কমিটিতে ছিলাম, এটাতে (সাকিবকে ফেরানোর কার্যক্রমে) যুক্ত ছিলাম না। সাকিবের চাওয়া, সরকার আর আমাদের সাহায্য যদি ম্যাচ করে (মিল হয়) তাহলে আসবে। তবে আমরা এখনও চাই সাকিব আসুক।’
এদিকে সাকিবকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল বলে একটি পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ওই পোস্ট আলোড়ন ফেলেছিল। যা নিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমার মনে হয় না উপদেষ্টা আমাদের সেভাবে বলেছে। এটা তার ব্যক্তিগত মতামত। আমি সবসময় বলে এসেছি সাকিবের সব কিছু যদি ক্লিয়ার থাকে সে এখনও বাংলাদেশের হয়ে খেলতে এভেইলেবল। বোর্ডের দৃষ্টিকোণও তাই। বোর্ডের সবসময় চেষ্টা ছিল সাকিব যেন ফিরে আসতে পারে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও